সিলেটে আরো ২টি তেলক্ষেত্র আবিষ্কার,১৩ কোটি ৭০ লাখ ব্যারেল তেল মজুদ আছে

ইউএনএসবিডিডটকম,২০মে: সিলেটের কৈলাশটিলা ও হরিপুরে ২টি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে পেট্রোবাংলা। শনিবার পেট্রোবাংলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান হোসেন মনসুর। তিনি জানান, তেলক্ষেত্র দুটিতে ১৩ কোটি ৭০ লাখ ব্যারেল তেল মজুদ আছে। এর মধ্যে ৫ কোটি ৩০ লাখ ব্যারেল তেল উত্তোলন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই তেলের বাজারমূল্য ৪২ থেকে ৪৫ হাজার কোটি টাকা বলে জানান তিনি। ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে এ দুটি ক্ষেত্র চিহ্নিত করার পর বাপেক্স গত বুধবার পেট্রোবাংলার কাছে প্রতিবেদন দেয়। দুটি ক্ষেত্রের মধ্যে কৈলাসটিলায় ১০৯ মিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পেয়েছে বাপেক্স, যার মধ্যে ৪৪ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য। এছাড়া হরিপুরের দুটি স্তরের একটিতে ২৮ মিলিয়ন ব্যারেল তেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে ১১ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য। এ তেলক্ষেত্রের অন্য স্তরের মজুদ নির্ণয় করা যায়নি উল্লেখ করে হোসেন মনসুর বলেন, “এই স্তরের তেলের মজুদ জানতে আরো সময় লাগবে।” প্রেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানান, হরিপুর গ্যাসক্ষেত্রে দুুটি তেলের স্তর পাওয়া গেছে। যার একটি স্তরে আছে ২৮ মিলিয়ন ব্যারেল তেল। যার মধ্যে উত্তোলযোগ্য হবে ১১ মিলিয়ন ব্যারেল তেল। এই তেল উত্তোলনের দায়িত্ব কারা পাবে জানতে চাইলে হোসেন মনসুর ইংগিত দেন, এবার ‘দেশি কোম্পানিই’ এর দায়িত্ব পেতে পারে।

বিএনপি নেতাকর্মীরা গুম, হত্যা, নির্যাতন ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব সময় প্রস্তুত:খালেদা জিয়া

ইউএনএসবিডিডটকম,২০মে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন দিতে হবে। দিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, গণতন্ত্র ফিরে আসবে, ভোটের অধিকার ফিরে আসবে। দলীয় বা ব্যক্তির অধীনে কোন নির্বাচন নয়। প্রেসিডেন্ট দলের লোক, সুতরাং তার অধীনেও নির্বাচন সম্ভব নয়। খালেদা জিয়া বলেন, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কারণ, তারা যখন ক্ষমতায় আসে তখন মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন প্রতিশ্রুতি পালন না করে নিজেরাই লুটপাটে ব্যস্ত রয়েছে। বিএনপি নেতাকর্মীরা গুম, হত্যা, নির্যাতন ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব সময় প্রস্তুত। রোববার মহানগর নাট্যমঞ্চ চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী গণঅনশনে দেওয়া সমাপনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, এ সরকার বিএনপি নেতা ইলিয়‍াস আলীকে গুম করেছে। কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গুম করেছে। বিএনপির একজন কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করেছে। এ সরকার এ পর্যন্ত ১২২ জনকে গুম করেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও আটক নেতাকর্মীদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণঅনশন কর্মসূচি পালন করেছে ১৮ দলীয় জোট। সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি শুরু হয়। অনশনে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকালেই নাট্যমঞ্চ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এরপর বেলা পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অনশনস্থলে আসেন। মঞ্চে উঠে গণঅনশনে অংশ নেয়া নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেন, গণঅনশন কর্মসূচির অনুমতি দিতে গড়িমশি করে বাধা দেয়ার চেষ্টা করেছে সরকার। তিনি আরো বলেন, নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চলবে। এ কর্মসূচি নির্দলীয় সরকারের জন্য চলমান আন্দোলনে জনগণের সমর্থন আরো বাড়াবে বলেও আশা প্রকাশ করেন এ বিএনপি নেতা। দলের আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, বিএনপির এ আন্দোলনকে গুরুত্ব না দিলে আগামী কর্মসূচির কারণে অর্থনৈতিক ক্ষতি ও জনগণের দুর্ভোগের জন্য সরকারই দায়ী থাকবে। এতদিনেও বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে না পারায় সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। একই দাবিতে দিনব্যাপী হরতালের পর গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে গণঅনশন কর্মসূচির সিদ্ধান্ত হয়। এজন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ, মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ ও রমনায় উন্মুক্ত স্থানের জন্য আবেদন করে বিএনপি। এর মধ্যে মহানগর নাট্যমঞ্চের অনুমতি পায় দলটি। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন জানান, বিরোধীদলকে মহানগর নাট্যমঞ্চে (আবুল বাশার মিলনায়তন) কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়েছে। শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে গণঅনশনের স্থানের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ গণঅনশনের মাধ্যমে সরকারের দমন-নির্যাতনের প্রতিবাদ জানাবেন তারা। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও অংশ নেবেন। এর আগে গত বছরের ১৩ জুলাই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলীয় চেয়ারপারসন খালেদার নেতৃত্বে সর্বশেষ গণঅনশন করে বিএনপি। উল্লেখ্য, হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে গত বুধবার কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিরোধীদল।

  • Ab_bank
  • biman_pic
  • Ab_bank

রাজনৈতিক ঐকমত্য ছাড়া জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না:ইসি

ইউএনএসবিডিডটকম,২০মে: রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সোহাগ পরিবহনের বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা

ইউএনএসবিডিডটকম,২০মে: সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব। গত বছর সড়ক দুর্ঘটনায় আহত কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক শোয়েব আজ রোববার দুপুরে সিলেটের জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন। মামলায় সোহাগ পরিবহনের চেয়ারম্যান আনোয়ারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল ও স্থানীয় ইনচার্জ মো. রুস্তম আলীকে মূল বিবাদী করা হয়েছে। এ

অধ্যাপক ড. আনিসুজ্জামানকে সাকার আইনজীবীর জেরা

ইউএনএসবিডিডটকম,২০মে: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী অধ্যাপক ড. আনিসুজ্জামানের জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী। রোববার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ জেরা অনুষ্ঠিত হয়।

অভিনেত্রী সুলতানা জামান আর নেই

ইউএনএসবিডিডটকম,২০মে: বাংলা চলচ্চিত্রের একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী সুলতানা জামান আর নেই। রোববার সকাল সোয়া ৭টার দিকে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টে বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। খ্যাতিমান এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সারাবিশ্বের কাছে মডেল: প্রধানমন্ত্রী

ইউএনএসবিডিডটকম,১৯মে: সন্ত্রাস ও জঙ্গিবাদ নয়, বরং এসব দমনের দেশ হিসেবে বাংলাদেশ সারাবিশ্বের কাছে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার হোটেল সোনার গাঁওয়ে লায়নস ক্লাবের ২৫তম মাল্টিপল ডিস্ট্রিক্ট সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ, চক্ষুদান, চিকিৎসা সেবা এবং স্কুল ফিডিং প্রকল্পে লায়ন্স ক্লাবের মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সহযোগিতার ব্যাপারে আশাবাদী সরকার। এ সময় দারিদ্র্য বিমোচন, শিক্ষা স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে উন্নয়নে তার সরকারের উদ্যোগ ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে সরকারের উদ্যোগকে গতিশীল করতে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বিনিময়ে সরকারের অবস্থানও পরিষ্কার করেন তিনি। সন্ত্রাস দমন, সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠা এবং তেল গ্যাস উত্তোলনের প্রস্তুতিসহ বেশ কিছু খাতে সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। বিদ্যুৎ সঙ্কট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্রমাগত বেড়েচলা বিদ্যুৎ চাহিদার কারণেই উৎপাদন বাড়িয়েও সঙ্কট পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। প্রধানত শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সমাজসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির সম্মেলনে ক্লাবের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। ২০২টি দেশের ১৫ লাখ লায়ন ও ১ লাখ লিও সদস্যের পক্ষে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক চেয়ারপারসনের পাঠানো সম্মাননা এ সময় প্রধানমন্ত্রীকে দেয়া হয়।

খালেদার অনশন ভাঙাল ইলিয়াসের মেয়ে

ইউএনএসবিডিডটকম,২০মে: পানি পান করিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনশন ভাঙিয়েছে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর মেয়ে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাইয়ারা নাওয়াল। অনশন কর্মসূচির সমাপনী বক্তব্যের এক পর্যায়ে খালেদাকে পানি পান করিয়ে অনশন ভাঙায় সাইয়ারা। খালেদা জিয়ার অনশন ভাঙানোর জন্য সাইয়ারাকে বিকেল চারটার পর অনশন মঞ্চে আনা হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাদীকে জেরা শেষ

ইউএনএসবিডিডটকম,২০মে:২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জন আসামির পক্ষে বাদী শরীফ ফারুক আহমেদকে জেরা শেষ হয়েছে। আজ রোববার জেরা শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২৭ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

শিক্ষকদের নিজস্ব ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যাপারে মনোযোগী হতে হবে

ইউএনএসবিডিডটকম,২০মে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের নিজস্ব ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যাপারে মনোযোগী হতে হবে। এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।

রাজশাহীতে বাস উল্টে নিহত ২

ইউএনএসবিডিডটকম,২০মে: রাজশাহীতে গোদাগাড়ীতে শনিবার সকালে বাস উল্টে ২ জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জিয়া ট্রাভেলসের একটি বাস গোদাগাড়ীর সিঅ্যান্ডবির মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই বাসের চাপায় আজিজুল ইসলাম নামে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। কিছু দূর যাওয়ার পর বাসটি রাস্তার পাশে উল্টে গেলে বাবু নামের এক যাত্রী নিহত ও আরো ৬ জন আহত হন। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়।

পদ্মা সেতুতে বরাদ্দ ৩ হাজার কোটি টাকা

ইউএনএসবিডিডটকম,১৯মে: পদ্মা সেতুর জন্য ৩ হাজার কোটি টাকার বরাদ্দসহ ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) এ অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিকল্পনা কমিশন ৫৪ হাজার ৩০০ কোটি টাকা এডিপির প্রস্তাব দেয়। কিন্তু চূড়ান্ত অনুমোদনে তা ৭০০ কোটি টাকা বেড়েছে। চাহিদা বেশি হওয়ায় প্রস্তাবের চেয়ে বরাদ্দ বেড়েছে-এ কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা সচিব আরো বলেন, এর মধ্যে ৩১ হাজার ৪৫০ কোটি টাকা আসবে স্থানীয় উৎস থেকে। আর বাকিটা বিদেশি সহায়তা ধরা হয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে মোট ১ হাজার ৩৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

জেলার খবর
অন্যান্য খবর
মিডিয়া
রাজনীতি
অপরাধ ও দুর্নীতি
প্রবাসী বাংলাদেশী
নৌ ও যোগাযোগ
অর্থবাণিজ্য
খেলা
আন্তর্জাতিক



somobai