|
|
|
মার্চের প্রথম সপ্তাহে নতুন ট্রাইব্যুনাল :আইনমন্ত্রী
মার্চ মাসের প্রথম সপ্তাহেই যুদ্ধাপরাধীদের বিচারে নতুন ট্রাইব্যুনাল কাজ শুর করবে। যারা মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের দেশীয় আইনে আন্তর্জাতিক মানের বিচার করা হবে। কোনো অপশক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে নিঃস্ব হয়ে যাবে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ কথা বলেন।
|
|
|
|
বিএসএফ-এর আগ্রাসন বন্ধ না হলে আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে
ভারতীয় বিএসএফ-এর আগ্রাসন যদি বন্ধ না হয় তাহলে আমাদের আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। ভারত সরকার বারবার বাংলাদেশের সীমান্তে গুলি না করার ঘোষণা দিলেও তারা নিয়মিত বাংলাদেশিদের হত্যা করে যাচ্ছে। এই সংকট থেকে দেশকে বাঁচানোর জন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য সরকারকে আহবান জানাই।
|
|
|
|
এমন কিছু করবেন না, যাতে গণতন্ত্র হুমকির মধ্যে পড়ে: প্রধানমন্ত্রী
‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। আপনি (খালেদা জিয়া) যতই চেষ্টা করেন, এটা বন্ধ করতে পারবেন না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। এমন কিছু করবেন না, যাতে গণতন্ত্র হুমকির মধ্যে পড়ে।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ।
|
|
|
|
১২ মার্চের মহাসমাবেশ বানচালের ষড়যন্ত্র চলছে: ফারুক
১২ মার্চ ঢাকার মহাসমাবেশ বানচাল করার ষড়যন্ত্র করছে সরকার-এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শনিবার সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।
|
|
|
|
বিএনপির গণমিছিলে নিহতের ঘটনায় খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ব্যারিস্টার মওদুদ
বিএনপির গণমিছিলে নিহতের ঘটনায় খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, সরকারই পুলিশকে ব্যবহার করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলে পুলিশি বাধা আর কর্মী হত্যার পেছনে সরকারের নির্দেশ ছিল।
ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চুক্তির বাস্তবায়নে নয়াদিল্লির উদাসীনতাকে সরকারের ব্যর্থতা আখ্যা দিয়ে সাবেক এ আইনমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের চাহিদা পূরণ করেছে।
|
|
|
|
|
ম খা আলমগীরের বক্তব্যের প্রতিবাদ বিএনপির
আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দিন খান আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
|
|
|
|
তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না : এম কে আনোয়ার
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে তার অধীনে আমরা নির্বাচন হতে দেবো না। শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত ‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে রাজনৈতিক দলসমূহের
|
|
|
|
বিশ্ব মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি ভাল: পররাষ্ট্রমন্ত্রী
সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনও ভাল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বাংলাদেশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর স্বীকৃতির চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
|
|
|
|
সড়ক দুর্ঘটনায় নিহত হলে প্রতিবাদ জানানোর কিছু: এলজিআরডি মন্ত্রী
এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত হলে প্রতিবাদ জানানোর কিছু নেই। অ্যাকসিডেন্ট অ্যাকসিডেন্টই। পত্রিকায় অনেক কিছুই লেখা হয়। তবে কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
|
|
|
|
ব্যর্থতার দায়ে সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ফজলুল আজিমের
ব্যর্থতার দায় স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, দেশ আজ কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। শেয়ারবাজারে ধ্বংসসহ আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। কিন্তু অর্থমন্ত্রী এ ব্যাপারে যথার্থ পদৰেপ নিতে পারেননি। উল্টো তিনি উদোড় পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।
|
|